এপ্রিলে ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার ৩১শে মার্চ ২০২৬):

এপ্রিল মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন পেট্রোলের দাম বাড়ানো হবে না। মার্চ মাসের দামই অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জানানো হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে এই চারটি জ্বালানি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে মার্চ মাসের মতই ডিজেল প্রতি লিটার ১শ’ টাকা, অকটেন ১শ’২০ টাকা, পেট্রোল ১শ’১৬ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১১২ টাকায় অপরিবর্তিত থাকবে। ১লা এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে।