নির্বাচনের আগে বেড়েছে আদানির বিদ্যুৎ সরবরাহ: দুটি ইউনিটই চালু
জাতীয় সংসদ নির্বাচনের আগে বেড়েছে ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ। রোববার থেকে আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবারাহ চালু করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) জানিয়ে রক্ষাণাবেক্ষণের জন্য গত ১৫ই জানুয়ারি থেকে ২৫ দিনের জন্য বন্ধ করা হয়েছিল আদানির একটি ইউনিট। সোমবার এ ইউনিটটি আবার চালু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই চালু করা হয়েছে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি। ফলে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার আদানির দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট।