বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন

প্রকৌশলী রমানাথ পূজারী। এই পদে যোগদানের আগে তিনি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (এমএসটিপিপি), রামপাল, বিআইএফপিসিএল এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করা এবং এমএসটিপিপি এর পরিবেশগত নিয়মাবলী পরিপালনে সম্পৃক্ত ছিলেন। এই সময়ে, তিনি নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং পরিবেশগত বিধিবিধান ও শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । এছাড়াও তার সময়কালে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং  প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালিত হয়েছে ।

জনাব রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বি.ই. (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। তিনি গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইআইএম, আহমেদাবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন এবং বিদ্যুৎ খাতে তাঁর প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এনটিপিসি এর কর্পোরেট সেফটি  বিভাগ পরিচালনা করেছেন এবং সেখানে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন । তিনি ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসি  সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। । এছাড়াও তিনি এনটিপিসির প্লানিং ও সিস্টেম এবং আঞ্চলিক অপারেশন সার্ভিসেও কর্মরত ছিলেন।