বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বের হতে সময় লাগবে: তথ্যমন্ত্রী 

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ৬ই জুন ২০২৬):

মোট ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্তে সকলের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হলেও পরে সরকার আপীল করে নিম্ন আয়ের গ্রাহকদেরকে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত রাখার ব্যবস্থা করেছে।

শনিবার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে বলা হয়, এরপরও বিদ্যুৎ খাতে যতটা ভর্তুকি প্রয়োজন ততটা বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে বলে তিনি প্রশ্নের জবাবে মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে বেড়ে গেলেও দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার তেলের দাম বৃদ্ধি না করার চেষ্টা করে । পরে এপ্রিলের মাঝামাঝি দাম কিছুটি বাড়ানো হয়। জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেল-অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

উপদেষ্টা বলেন, ডিজেলের দাম না বাড়ানোতে গণপরিবহনে প্রভাব পড়বে না।

কিছুটা মূল্যস্ফীতি হলেও সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু থাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রভাব কম হবে বলে তিনি মন্তব্য করেন।