বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬):

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সশ্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সকল অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার এই নির্দেশনা দেওয়া হয়।

• দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক ভালো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো বাবহার করতে হবে।

• বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

• অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

• এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

• অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

• অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

• বিদ্যুৎ সাশ্রয়ী জন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

• অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিটার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

• ধাবতীয় আলোকসয্যা পরিহার করতে হবে।

• গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।

• জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সকল দপ্তর/সংস্থাকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সকল মন্ত্রনালয়, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।