দাম বাড়লো উড়োজাহাজের জ্বালানির: লিটার ১১২ টাকা ৪১ পয়সা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৮ই মার্চ ২০২৬):

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়েছ বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)।

রোববার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়ে দেশের

অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ–১ জ্বালানির মূল্য প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা। আর দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

৯ই মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ই ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, আমদানি এলসি নিষ্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের বিষয় বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। এ প্রক্রিয়ায় জ্বালানি পরিবহনে ব্যবহৃত কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির ভাড়া পরিবর্তনের প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে।