গ্যাস সরবরাহ আবার কমলো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬):
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটছে। ফলে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৪০ কোটি ঘনফুট কমেছে। বুধবার যেখানে প্রায় ২৬০ কোটি ঘনফুট সরবরাহ হয়েছে বৃহস্পতিবার সেখানে হয়েছে প্রায় ২৩০ কোটি ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছে, রাত ১০টায় ২২১ কোটি ২০ লাখ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এরমধ্যে দেশীয় গ্যাস ১৬১ কোটি ৯০ লাখ এবং আমদানি করা এলএনজি ৫৯ কোটি ৩০ লাখ ঘনফুট।