৫-৬ সপ্তাহের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬):

সব ঠিক থাকলে ৫-৬ সপ্তাহের মধ্যেই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ৩০০ মেগাওয়াট দিয়ে শুরু করে উৎপাদন পর্যায়ক্রমে বাড়ানো হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ৫ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সামিটের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।