দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ১৭,২০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ২০শে মে ২০২৬):

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার ছাড়ালো। বুধবার রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে ১৭ হাজার ২০০ মেগাওয়াট।

এর আগে ২০২৫ সালের ২৩শে জুলাই দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট।

সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ে।