সিরাজগঞ্জ ডিসি অফিসের ছাদে ১৫০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ (শুক্রবার, ১৭ই জুলাই ২০২৬):
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ১৫০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। জাতীয় গ্রিডে সংযুক্ত এই কেন্দ্রের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ই জুলাই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। শুক্রবার পর্যন্ত ৬.১৩ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এতে খরচ হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকাঅর্থায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রকল্পে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড। নেসকো সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।৯ই জুলাই রুফটপ সোলার সিসটেমটি নেট মিটারিং এর আওতায় আনা হয়।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জকে অনুসরণ করে সৌর বিদ্যুতের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়া হবে।