এলএনজি সরবরাহে ঘাটতি: তিন দিন গ্যাসের চাপ কম থাকবে 

গ্যাসের মিটার। রাজধানীর গুলশানের একটি আবাসিক বাড়ি থেকে তোলা। ছবি: এনার্জি বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২২শে জুন ২০২৬):

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতির কারণে সোমবার রাত থেকে আগামী ২৫শে জুন পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি করা এলএনজি সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এতে আবাসিক থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যিক সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।