এক কার্গো এলএনজি কেনায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬):

এক কার্গো এলএনজি কেনায় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারিভাবে সরাসরি আরামকো থেকে স্বল্পমেয়াদে এই এলএনজি কেনা হবে।

শুক্রবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই বৈঠক হয়।

প্রতি এমএমবিটিইউ ২১.৫৫ ইউএস ডলারে ১১-১২ আগস্ট সময়ের জন্য এই এলএনজি কেনা হয়েছে।