এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানি মন্ত্রীকে উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬):
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়।
দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমান, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
এনবিআর সুত্র জানায়, আগস্ট মাসে ১,৫৭,৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর মাসে (২২ তারিখ পর্যন্ত) ১,১৮,৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। এতথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই না বলে সভায় জানানো হয়।
জ্বালানি মন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসদুদ্দেশ্যে কেউ যেন মজুদদারী করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন।