সবচেয়ে কম ব্যবহার করা গ্রাহকের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৪ঠা জুন ২০২৬):
বিদ্যুতের প্রান্তিক গ্রাহকদের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। আগের দামেই তাদের বিল করা হবে।
বিদ্যুতের আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এই দুই শ্রেণির গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়বে না। আগের মতোই প্রতি ইউনিট যথাক্রমে ৪ টাকা ৬৩ পয়সা এবং ৫ টাকা ২৬ পয়সায় থাকবে।
বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
অন্য সকল শ্রেণির বিদ্যুতের দাম ৩রা জুন দেওয়া ঘোষণা অনুযায়ী হবে।