ঈদে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৮ই মে ২০২৬):

ঈদুল আজহাকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১শে মে থেকে ২রা জুন পর্যন্ত সময়ের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।

জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হবে।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়। প্রত্যেক ঈদে এই নিয়ম শিথিল করা হয়।