১২ কেজিতে এলপি গ্যাসের দাম বাড়লো ৩৮৭ টাকা 

Oplus_131074

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬):

এলপি গ্যাসের দাম এক লাফে ১২ কেজি তে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়া  পর বাংলাদেশে এই প্রথম কোনো জ্বালানির দাম বাড়ানো হলো।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এপ্রিল মাসের জন্য এই দাম ঘোষণা করে।

বেসরকারিভাবে আমদানি করা এই গ্যাসের দাম এক লাফে ১২ কেজিতে ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছে। কেজি প্রতি ৩২ টাকা ৩০ পয়সা বাড়িয়ে ১৪৪ টাকা ৪০ পয়সা করা হয়েছে। এতে রান্নার গ্যাসে ভোক্তাদের খরচ বাড়লো ২৯ শতাংশ।

বিইআরসির ঘোষণা করা দাম অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি ৭৯২ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির দাম ৬ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম বাড়ায় দেশেও বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি।