জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬):
ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে।
প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অর্থাৎ লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা, লিটারে ১৮ টাকা; অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, লিটারে ২০ টাকা; এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা অর্থাৎ, লিটারে ১৯ টাকা বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে ১লা ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।