বিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৭ই সেপ্টেম্বর ২০২৬):

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব ড. মো: রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) সদস্য।

অন্য এক প্রজ্ঞাপনে আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।