বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন 

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২রা নভেম্বর ২০২৬):

দেশে সৌরবিদ্যুৎ কার্যক্রমের দ্রুত প্রসার নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিল হিসেবে উপস্থাপনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি অনুমোদন করা হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম-আচরণ নিশ্চিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই আইনে দেশীয় শিল্পের সুরক্ষা, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী দরপত্রদাতা এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীর জন্য কেনাকাটায় বিশেষ সুযোগ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থা এবং সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সহজ করার বিধান এতে যুক্ত করা হয়েছে

মানি লন্ডারিংসহ অপরাধ বন্ধে বাংলাদেশ-হংকংয়ের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি পড়ায় কার্যত ছুটি মিলবে ২২দিন।