২৪ ডলারের বেশিতে ২ কার্গো এলএনজি কেনায় অনুমোদন 

বঙ্গপোসাগরে ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস রূপান্তর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২৪শে আগস্ট ২০২৬):

দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে ক্রয় কমিটির সভা হয়।

সভা সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ই সেপ্টেম্বরের জন্য এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে

পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এই এলএনজি সরবরাহ করবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বরের জন্য টোটাল এনার্জিস গ্যাস এন্ড পাওয়ার লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। তাদের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫ (৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এই দুই কার্গো এলএনজি কেনা হবে।

দুই কার্গো মিলিয়ে প্রায় তিন হাজার কোটি টাকা লাগবে ।