অকটেন, পেট্রোল ও কেরোসিন লিটারে বাড়ল ৫ টাকা, ডিজেলের দাম অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৩১শে মে ২০২৬):
জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৫ টাকা। তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি।
সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল লিটার প্রতি ১১৫ টাকাই থাকছে। অকটেনের দাম লিটার প্রতি ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
