সেপ্টেম্বর মাসে অপরিবর্তিত ডিজেল পেট্রোল অকটেন ও কেরোসিনের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ৩১শে আগস্ট ২০২৬):

সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম।

সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।