জলবায়ু সম্মেলন: বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক, আন্তালিয়া, তুরস্ক (বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬):
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়নের বর্তমান কাঠামোকে অপর্যাপ্ত উল্লেখ করে
জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাঁধে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অধিবেশনে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশের পাটপণ্যের প্যাভিলিয়ন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। এসময় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সাথে ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের ছোট্ট জবাবে তিনি পাটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগের কথা বলেন। পৃথিবী রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন যেমন দরকার। তেমনই দরকার পরিবেশ রক্ষা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবেই এগিয়ে নিতে বললেন। জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসাথে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’