রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় তিন ঘণ্টা বাড়ানো হলো 

নিজস্ব প্রতিবেদক ঢাকা (শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬):

প্রথম রমজান থেকে ১৪ই মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার পরিবর্তে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে Station

র আদেশে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময়

১৫ থেকে ২৫শে মার্চ সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আদেশে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়কাল পুনঃনির্ধারণ করা হয়েছে।

একই সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানো হয়েছে।

২৬শে মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।