প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ: চলমান যুদ্ধ পরিস্থিতির অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ২৪শে মার্চ ২০২৬):

জ্বালানিসহ চলমান যুদ্ধ পরিস্থিতির অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ এর সহায়তায় চেয়েছে বাংলাদেশ।

পাশে থাকার কথা জানিয়েছে আইএমএফ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে  আইএমএফ এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন সাক্ষাৎ করেন। এসময় এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

আইএমএফ এর ষষ্ট ও সপ্তম কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াসিংটনে পর্যালোচনা বৈঠক হবে। তখন সামগ্রীক বিষয়ে আলোচনা হবে।

পরে আইএমএস প্রতিনিধি দল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক যে সংস্কারের কথা বলা হয়েছে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানিসহ অর্থনীতিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

চলমান জ্বালানি সংকট সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা নেওয়ার কারণে ঈদযাত্রায় কোনো বিড়ম্বনা হয়নি। পরিবহন ভাড়া বাড়েনি। পরিবহনের জ্বালানি সংকট তৈরি হয়নি। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল।

মন্ত্রী আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময় থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো আবার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খারাপ অবস্থায় অর্থনীতি পেয়েছি। চলমান সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।