তিন কার্গো এলএনজি কেনায় অনুমোদন 

বঙ্গপোসাগরে ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস রূপান্তর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬):

খোলা বাজার থেকে তিন কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এই এলএনজি কেনা হচ্ছে।

বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দিয়েছে।

 ৮-৯ই জুন সময়ের জন্য ২০তম, ৯-১০ই জুনের জন্য ২১তম এবং ১৪-১৫ই জুনের জন্য ২২তম এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এই এলএনজি কিনতে দুই হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা।

সিঙ্গাপুরের তিনটি কোম্পানি এলএনজি সরবরাহ করবে। ভিটাল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড।