বিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৭ই সেপ্টেম্বর ২০২৬):
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত সচিব ড. মো: রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) সদস্য।