লোডশেডিং: জুন-জুলাইয়ে ২০২৩-এর চেয়ে কম, আগস্টে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ৮ই আগস্ট ২০২৬):

দেশে বিদ্যুৎ লোডশেঞডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। ২০২৩ সালের জুন, জুলাই ও আগস্টের সঙ্গে ২০২৬ সালের একই মাসের তুলনা করে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

তথ্য অনুযায়ী, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম থাকলেও আগস্টে তা বেশি ছিল।

২০২৩ সালের জুনে লোডশেডিং ছিল গড়ে ৯৬৭ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে ছিল ৭৪১ মেগাওয়াট। অর্থাৎ কম ছিল ২২৬ মেগাওয়াট।

জুলাইয়ে ২০২৩ সালের ৬১৩-এর বিপরীতে ২০২৬ সালে লোডশেডিং ছিল ৪৬০ মেগাওয়াট। এ মাসে কম ছিল ১৫৩ মেগাওয়াট।

তবে আগস্টে চিত্র উল্টো। ২০২৩ সালের আগস্টে গড়ে লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। আর ২০২৬ সালের আগস্টে ছিল ১ হাজার ৫৬৫ মেগাওয়াট। অর্থাৎ ১ হাজার ২০৫ মেগাওয়াট বেশি ছিল।