জেট ফুয়েলের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ২৩শে মে ২০২৬):
জেট ফুয়েলের দাম কমালো। প্রতি লিটার ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
এরআগে ৭ই মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়। ৭ই এপ্রিল প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল প্রায় ২৫ টাকা। এর আগে, গত ২৪শে মার্চ দাম ৯০ টাকা বাড়ানো হয়।