সরকারি কর্মজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি, সবোর্চ্চ বেতন এক লাখ ৫৬ হাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬):
সরকারি কর্মজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ১লা জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর হবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনও পাবেন কর্মজীবীরা। নতুন কাঠামোতে সবচেয়ে কম বেতন ৪৮ হাজার ৪শ’ টাকা আর সবোর্চ্চ বেতন নির্ধারিত এক লাখ ৫৬ হাজার।
২০২৭ সালের ১লা জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা দেওয়া শুরু হবে। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোতে ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ৫০ শতাংশ হারে পাবেন। ৩০শে জুন বা প্রাপ্য বেতনের সঙ্গে এটা যুক্ত হবে। ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ৭৫ শতাংশ হারে পাবেন। ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৩১শে আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়।