জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছে প্রায় ৯০ টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬):
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহার করা জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে । বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার ঘোষণা করে।
সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে ৮৯ টাকা ৮৮ পয়সা বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। প্রায় ৮০ শতাংশ বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এ দর আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে ৮ই মার্চ জেট এ–১ জ্বালানির দাম বাড়ানো হয়েছিল।