বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

ইবি ডেস্ক:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক সাত শতাংশ বা ৫৮ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলার হয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও শূন্য দশমিক চার শতাংশ বা ৩৫ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৯ ডলার হয়েছে।

এর আগে গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম দুই শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় তার ওপরই তেলের ভবিষ্যৎ দাম নির্ভর করছে। বিশ্ববাজারে তেলের পর্যাপ্ত জোগান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা এলে তা বাজারে প্রভাব ফেলবে।