বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১২ই অক্টোবর ২০২৬):
হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।
সমিতির সভাপতি সেলিম খান জানান, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারাদেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
এর আগে ৪ঠা অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়।