আগস্টেও অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৩০শে জুলাই ২০২৬):
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এ মূল্যহার আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে জুন ও জুলাই মাসেও একই দাম ছিল। টানা তৃতীয় মাস ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে অপরিবর্তিত আছে।