জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬):

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেল জুন মাসে  দামেই নির্ধারিত দামেই বিক্রি হবে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা বহাল থাকবে।