মে মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬):
মে মাসের জন্য দেশে ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।
মে মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে ১৮ই এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল।
গতমাসে জ্বালানির দাম বাড়ানোর পর এখন রাজধানীতে আর পাম্পে তেলের জন্য লম্বা লাইন নেই বললেই চলে।