সরাসরি ১ লাখ টন ডিজেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬):
জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য এক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক হয়।
এই ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ টাকা।
মাজদা অয়েল কোম্পানি লি. থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এই এক লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গ্যাসের মোট চারটি কূপ খননের জন্য ৯৪৬ কোটি টাকার অন্য দুটি প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় কমিটি।