সঞ্চালন লাইনে ত্রুটি: আশুগঞ্জে দুটি ইউনিট বন্ধ, রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬):

বিদ্যুতের জাতীয় গ্রিডে ক্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে।

সাথে মৌসুমের প্রথম বৃষ্টিতে অনেক ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে রাজধানীসহ বিভিন্ন স্থানে দীর্ঘক্ষণ বিদ্যুৎ নেই।

বৃহস্পতিবার আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুতের লোড কমানোর জন্য তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট ইস্ট এবং আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়।

বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় সরবরাহ ঢাকাসহ আশপাশে বিদ্যুৎ সরবরাহ কমেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কোথাও কোথাও টানা তিন ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে।

বন্ধ হওয়া একটি ইউনিট চালু হয়েছে। অন্যটি চালু হতে দুদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।