ভারত থেকে আরও বেশি ডিজেল চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬):
ভারত থেকে আরও বেশি ডিজেল চায় বাংলাদেশ। পাইপ লাইনের মাধ্যমে যে ডিজেল আমদানি করা হয় তার পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ত্রিদেবী বৈঠক করেন। এসময় মন্ত্রী এই প্রস্তাব দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি।
তার সাথে বৈঠক এটা স্বাভাবিক বিষয় । ভারতের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। সেগুলো আলোচনা হয়েছে। এটি বিশেষ কোনো বৈঠক কিনা জানতে চাইলে বলেন, তার সাথে আগেও বৈঠক হয়েছে।