সৌর বিদ্যুৎ সংরক্ষণে উন্নত প্রযুক্তি আনলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬):

বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য সৌর বিদ্যুৎ সংরক্ষণে হুয়াওয়ে নিয়ে এসেছে উন্নত ব্যাটারি বা এনার্জি স্টোরেজ সিস্টেম সিরিজ।

বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে শিল্পখাত পরিচালন ব্যয় ও জ্বালানি ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ের নতুন লুনা২০০০ ভোটে ভোটে ভোটে কাচ্চি পেয়েছে সেটা সে প্রতিবাদ করবে সিরিজ একটি কার্যকর সমাধান হতে পারে। দেশীয় বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এই সিস্টেমটি স্থানীয় শিল্পখাতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী, উচ্চ দক্ষতা সম্পন্ন এবং নিরাপদ সমাধান দেবে।

হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও জেসন উ; হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার বিভাগের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিজ এন্ড রেসিডেনশিয়াল বিজনেস ডিপার্টমেন্ট-এর প্রেসিডেন্ট হে লেই; হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ানলং এবং ইউনাইটেড  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর পরিচালক  মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী যৌথভাবে সিরিজটি উদ্বোধন করেন।

এই নতুন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) -এ একটি বিশেষ ‘প্যাক অপ্টিমাইজার’ ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির শতভাগ শক্তি ব্যবহার নিশ্চিত করে। এর ফলে ব্যাটারির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব। পাশাপাশি, একটি ‘অ্যাক্টিভ ব্যালেন্সিং মডিউল’ ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে স্টেট অব হেলথ উন্নত রাখতে সহায়তা করে। এছাড়া এর স্মার্ট ব্যবস্থাপনা ও পরিচালন ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির চার্জের মাত্রা নিয়ন্ত্রণ করে।

হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও জেসন উ বলেন, বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ সৌরশক্তির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করছে। এখন পর্যন্ত হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার সল্যুশনের মাধ্যমে বাংলাদেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করেছে। হুয়াওয়ে প্রযুক্তি পরিবেশবান্ধব হওয়ায় এ পর্যন্ত দেশে দুই লাখ টনেরও বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ানলং বলেন, হুয়াওয়ের পিভি ও ইএসএস সমাধান ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন এনার্জি স্টোরেজ  সল্যুশনে উন্নত নিরাপত্তার জন্য সেল-টু-কনজাম্পশন ডুয়াল-লিংক সেফটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং শিল্প সক্ষমতা দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ -এর পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে ডিজিটাল পাওয়ারের হে লেই বর্তমানে শিল্পখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।